বালাগঞ্জে প্রবীণ শিক্ষক আব্দুল জলিলেরর ইন্তেকাল ,দাফন সম্পন্ন
- Update Time : ১১:০৩:১০ অপরাহ্ন, শনিবার, ১৯ মে ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
এসএম হেলাল, বালাগঞ্জ :: সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নশিওরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন (অবসরপ্রাপ্ত) শিক্ষক, গহরপুরের আলাপুর নিবাসী মো. আব্দুল জলিল লোদা মাষ্টার (৭৭) আর নেই। (ইন্নালিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১৯ মে শনিবার সকাল সাড়ে ৬টার সময় নিজ বাড়িতে তিনি আকস্মিক ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ছেলে, ৪মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ঐ দিন বাদ আছর স্থানীয় আলাপুর নতুন জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজের জানাযা শেষে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
উক্ত জানাযার নামাজে দেওয়ানবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ.ফ.ম শামীম, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. দুদু মিয়া, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান, নলজুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশিদ আলী, সাবেক ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আশরাফ আলী খাঁন, গহরপুর রাইটার্স ক্লাবের সভাপতি মো. জিল্লুর রহমান জিলু, সাধারণ সম্পাদক এসএম হেলাল, সাংবাদিক এমএ কাদিরসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষজ শিক্ষার্থী ও এলাকার সর্বস্থরের বিপুল সংখ্যক জনসাধারণ শরিক হন।





























