০২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোয়াইঘাটে জাফলংয়ে ইয়াবাসহ আটক ১
- Update Time : ০৬:৫৪:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
শাহ অালম, গোয়াইনঘাট থেকে ::
সিলেটের গোয়াইনঘাটে ইয়াবা বড়িসহ এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। আটক ব্যক্তি উপজেলার মোহাম্মদপুর এলাকার বিল্লাল মিয়ার ছেলে সবুজ অাহমেদ।রশুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই পীযুষ কান্তি দে জাফলংয়ের মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা বড়িসহ তাকে আটক করে।
গোয়াইনঘাট থানার ওসি মো. দেলওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে গতকাল শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





























