০৪:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে পানিতে ডুবে সিলেট থেকে আসা ছাত্রের মৃত্যু

  • Update Time : ১১:৩৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ মে ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পানিতে ডুবে আবির হোসেন (২২) নামের এক ছাত্রের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। সে সিলেটের পাঠানটুলা পার্কভিউ এলাকার বাসিন্দা।
জানাগেছে, আবির হোসেন তার বন্ধু জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের আতাউর রহমানের ছেলে সজিব মিয়ার বাড়িতে এসেছিল। ১৬ মে বুধবার বেলা দেড়টার দিকে সজিবের বাড়ির পুকুরে সাঁতার কাটতে গিয়ে হতভাগ্য আবির হোসেনের মৃত্যু হয়। সে এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে জানা যায়। তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস মৃত ঘোষণা করেন। পরে তার মৃত দেহটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ নিয়ে জনমনে রহস্যের সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানান। এ ব্যাপারে জগন্নাথপুর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, শুনেছি একটি ছেলে পানিতে ডুবে মারা গেছে। তবে আমাদের জানানো হয়নি।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে পানিতে ডুবে সিলেট থেকে আসা ছাত্রের মৃত্যু

Update Time : ১১:৩৩:১৫ অপরাহ্ন, বুধবার, ১৬ মে ২০১৮