জগন্নাথপুরে মিনিবাস শ্রমিক সমিতির নির্বাচন সম্পন্ন
- Update Time : ০১:০৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
কলি বেগম :: সুনামগঞ্জের জগন্নাথপুরে মিনিবাস শ্রমিক উপ-কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। ১৫ মে মঙ্গলবার স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে অনুষ্ঠিত নির্বাচনে ১৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে ৭টি পদে মোট ১৪ জন প্রার্থী অংশ গ্রহন করলেও ১ জন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সভাপতি পদে হাফিজুর রহমান মোটর সাইকেল প্রতীকে ১০৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি গোলাম রব্বানী ছাতা প্রতীকে ৭৭ ভোট পান।
সহ-সভাপতি পদে তৈয়ব আলী চেয়ার প্রতীকে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক রেজন মিয়া আনারস প্রতীকে ১৩১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আজিজুর রহমান মতিউর হারিকেন প্রতীকে ৫২ ভোট পান। যুগ্ম-সম্পাদক পদে বিকাশ রায় বিকু চাকা প্রতীকে ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি কবির আহমদ জাহাজ প্রতীকে ৬৮ ভোট পান। সাংগঠনিক সম্পাদক পদে আবদুল করিম কাপ পিরিছ প্রতীকে ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি নন্দ লাল রায় কলস প্রতীকে ৭১ ভোট পান। কোষাধ্যক্ষ পদে সন্তোষ চন্দ্র দেব লাইটেস প্রতীকে ১০১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকতটতম প্রতিদ্বন্ধি রুহুল গণি দিলদার তালাচাবি প্রতীকে ৭৭ ভোট পান। সদস্য পদে শংকর দাস মাছ প্রতীকে ৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি মিজান মিয়া মোরগ প্রতীকে ৪৮ ভোট পান।
নির্বাচন শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার সুনামগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও পাগলা বাজার ইউপি চেয়ারম্যান নুরুল হক। এ সময় সিলেট, সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার শ্রমিক নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।





























