জগন্নাথপুরে তালামিযের উদ্যোগে রমজানের পবিত্রতা রক্ষার আহবান জানিয়ে বিক্ষোভ মিছিল
- Update Time : ০৬:৫১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সাদিকুর রাহমান :: বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামীয়া সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পশ্চিম ও পৌর শাখার উদ্যোগে মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহবান জানিয়ে বিক্ষোভ মিছিল পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহবান জানিয়ে বিক্ষোভ মিছিলটি উপজেলা সদর মসজিদ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর পয়েন্টে এসে পথ সভায় মিলিত হন।
উপজেলা পশ্চিমের সভাপতি হাফিজ তারিছ আলী ও পৌর সহ-সভাপতি হাফিজ আক্তার হোসেনের সভাপতিত্বে এবং পশ্চিম উপজেলার সহ-সভাপতি হাফিজ সৈয়দ জাবের হোসেনের সঞ্চালনায় পৌরসভার সামনে আলোচনা সভা অনুষ্টিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আল ইসলার সহ-সভাপতি মাও. আবু আয়ূব আনসারী, প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা তালামীযের যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল গণি সোহাগ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা তালামীযের সাবেক সভাপতি আলী আহমদ ইউসুফ, পৌর আল ইসলার সাধারণ সম্পাদক হাফিজ আনোয়ার হোসেন, পূর্ব উপজেলা তালামীযের সভাপতি সালেহ আহমদ ছালিক, কলকলি ইউ পি আল ইসলার সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ নুরুজ্জামান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জগন্নাথপুর পশ্চিম উপজেলা তালামীযে সাধারণ সম্পাদক হাফিজ সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, অর্থ সম্পাদক মতিউর রহমান, প্রশিক্ষণ সম্পাদক জিকরুল আলম, তথ্য প্রযুক্তি সম্পাদক মোস্তাকিম বিল্লাহ, ইউনুছ আলী।পৌর তালামীযের সাধারণ সম্পাদক শামিনুর রহমান, সহ সাধারণ সম্পাদক হাফিজ রাসেল, সাংগঠনিক সম্পাদক সুয়েব আহমদ, প্রচার সম্পাদক হাফিজ আইন উদ্দিন, অফিস সম্পাদক ইমরান আহমদ, তথ্য প্রযুক্তি সম্পাদক সায়েক আহমদ, সদস্য শাকিল আহমেদ, ছামির আলী প্রমুখ।
উপজেলার বিভিন্ন ইউ পি শাখা, আঞ্চলিক শাখা ও প্রাথমিক শাখার নেতৃবৃন্দ, রমজানের পবিত্রতা রক্ষার অাহবানে বিক্ষোভ মিছিল ও পথ সভা অংশ নেন।





























