জগন্নাথপুরে বাধের কাজ করলেও বিল পাননি মেম্বার
- Update Time : ১০:৩৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে একটি বেড়িবাধে কাজ করলেও কোন বিল পাননি এক ইউপি সদস্য। জানাগেছে, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রাণীগঞ্জ বাজার থেকে বাগময়না গ্রামের ইয়াওর মিয়ার বাড়ি পর্যন্ত ২৪শ ফুট দৈর্ঘ্য, ১৩ ফুট প্রস্থ ও ৯ থেকে ১০ ফুট উচ্চতার বেড়িবাধের মাটি কাটার কাজ পান স্থানীয় রাণীগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য তেরা মিয়া।
গত ২০ দিনে প্রায় ৫ লক্ষ টাকা ব্যয়ে বাধের ঝুঁকিপূর্ণ ৬শ ফুট কাজ শেষ করলেও কোন বিল দেয়া হয়নি।
১৩ মে রোববার সরজমিনে দেখা যায়, বাধের দক্ষিণ পাশে কুশিয়ারা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। এতে বাধে পানির চাপ বাড়ছে। এছাড়া বাধের উত্তর পাশে হাওরে এখনো কৃষকরা জমিতে ধান কাটছেন। বাধের ঝুঁকিপূর্ণ স্থানে কাজ করা হয়েছে। এ সময় কৃষকসহ পথচারী জনতা বলেন, এখানে বাধ হওয়ায় একদিকে হাওর রক্ষা হয়েছে এবং আরেক দিকে জনগণের রাস্তা ভরাট হওয়ায় সহজে চলাচল করা যােেচ্ছ। এতে স্থানীয় জনগণ অনেক উপকৃত হয়েছেন।
জানতে চাইলে এ বাধের কাজ পাওয়া ইউপি সদস্য তেরা মিয়া জানান, এ বাধের পুরো কাজ শেষ করতে ২৫ লক্ষ টাকা লাগবে। ইতোমধ্যে ৫ লক্ষ টাকা ব্যয় করে বাধের ঝুঁকিপূর্ণ স্থানে কাজ করলেও এখন পর্যন্ত কোন বিল পাইনি। তাই বাধের পুরো কাজ শেষ করতে বিল পাওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।





























