জগন্নাথপুরের সৈয়দ আবু হুসেন মালয়েশিয়ায় এমপি নির্বাচিত হওয়ায় বিভিন্ন মহলের অভিনন্দন
- Update Time : ০৭:৫৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ মে ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: মালয়েশিয়ায় জাতীয় নির্বাচনে মাহাথির মোহাম্মদের নেতৃত্বে বিরোধী জোট বিপুল ভোটে বিজয়ী হয়েছে।
মালয়েশিয়ায় জাতীয় নির্বাচনে সুনামগঞ্জের জগন্নাথপুরের সৈয়দ অাবু হুসেন বিপুল ভোটে এমপি নির্বাচিত হয়েছেন।
মালয়েশিয়া জাতীয় নির্বাচনে নবনির্বাচিত এমপি সৈয়দ অাবু হুসের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর হাড়িকোনা গ্রামের মরহুম হাফিজ সৈয়দ আবুল ফজলের ছেলে সৈয়দ আবু হুসেন এমপি।
মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে বুকিত গেংতান PO59 থেকে তিনি এমপি নির্বাচিত হওয়ায় সৈয়দ অাবু হুসেন এমপিকে অান্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, জগন্নাথপুর উপজেলার বিভিন্ন মহলের পক্ষথেকে।
এক যৌথ অভিনন্দন বার্তায় যারা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, বিশিষ্ট শিক্ষাবিদ লে. কর্ণেল সৈয়দ অালী অাহমদ (অব), জগন্নাথপুর উপজেলা অাওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ নুরুল ইসলাম, কবি ও গবেষক দীনুল ইসলাম বাবুল চেয়ারম্যান, সুনামগঞ্জ অাইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট সৈয়দ সায়েখ অাহমদ, সুনামগঞ্জ অাইনজীবি সমিতির বর্তমান সভাপতি এডভোকেট মল্লিক মইন উদ্দিন অাহমদ সোহেল, যুক্তরাজ্য অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সুনামগঞ্জ জেলা অাওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ অাবুল কাশেম, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অালহাজ্ব মোহাম্মদ অাবুল হাসান, সৈয়দপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ মাওলানা সৈয়দ রেজওয়ান অাহমদ, হলিয়ারপাড়া মাদ্রাসার অধ্যক্ষ মঈনুল ইসলাম পারভেজ, খেলাফত মজলিস নেতা হাফিজ মাওলানা এনামুল হাসান, জমিয়ত নেতা মাওলানা ইমরান অাহমদ, জমিয়ত নেতা মাওলানা হাসমত উল্লাহ খান, সৈয়দপুর অাদর্শ কলেজের অধ্যক্ষ এডভোকেট মো. অাব্দুর রহমান, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, জগন্নাথপুর পত্রিকা.কম’র সম্পাদক সাংবদিক ইয়াকুব মিয়, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি অাব্দুল ওয়াহিদ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন অাওয়ামীলীগের সভাপতি সৈয়দ লাল মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার অালী, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ অালী অাহমদ দুলা, সাধারণ পাঠাগার সৈয়দপুরের পরিচালক সৈয়দ শেফুল অামিন, যুক্তরাজ্যের ডারলিংটল ও টিসাইড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মারজানুল হক, বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলার সহ-সভাপতি মাওলানা নিজাম উদ্দিন জালালী, সাধারণ সম্পাদক হাজি সোহেল অাহমদ খান সোহেল টুুনু, জগন্নাথপুর উপজেলা অাওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক অাবুল হোসেন লালন, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-অাহবায়ক অাবুল হাশিম ডালিম, সাংবাদিক ও মানবাধিকার কর্মী সাদিক রাহমান, প্রভাষক জাহিদ হাসান, প্রভাষক মিজান অাহমদ, কবি সৈয়দ তাহসিন অাহমদ, কবি শোয়েব অাহমদ, সমাজকর্মী সৈয়দ তোফায়েল অাহমদ, অালোকিত সমাজ কল্যাণ সংস্থা’র সভাপতি মঈনুুুল সিকদার প্রমূখ।
অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কৃতি সন্তান সৈয়দ অাবু হুসেন অাধুনিক মালয়েশিয়ার বুকিত গেংতান PO59 থেকে তিনি এমপি নির্বাচিত হয়ে, মালয়েশিয়ায় বসবাসরত জগন্নাথপুর ও সুনামগঞ্জবাসীর মানসম্মান অারো বৃদ্ধি করেছেন। তিনি এমপি নির্বাচিত হয়ে দেশ- বিদেশে জগন্নাথপুরবাসীর মধ্যে নতুন এক অানন্দ সৃষ্টি করেছেন।





























