জগন্নাথপুরে ২৯টি বিদ্যালয়ের মধ্যে ১২টি প্রতিষ্ঠানে ২২টি জিপিএ ৫, বিভিন্ন মহলের অভিনন্দন
- Update Time : ০৬:২৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া :: এবার ২০১৮ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফলে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ২৯টি বিদ্যালয়ের মধ্যে ১২টি প্রতিষ্ঠানে ২২টি জিপিএ ৫ এসেছে।
জগন্নাথপুর উপজেলায় এবার জিপিএ-৫ প্রাপ্ত প্রতিষ্ঠান হচ্ছে, জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ৫টি, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ২টি, সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় ১টি, আটপাড়া উচ্চ বিদ্যালয় ২টি, শাহারপাড়া শাহ কামাল উচ্চ বিদ্যালয় ১টি, শ্রীরামসী উচ্চ বিদ্যালয় ১টি, সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় ২টি, ইসহাকপুর পাবলিক উচ্চ বিদ্যালয় ২টি, চিলাউড়া উচ্চ বিদ্যালয় ১টি, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয় ৩টি, রসুলগঞ্জ উচ্চ বিদ্যালয় ১টি ও লামাটুকের বাজার উচ্চ বিদ্যালয় ১টি।
জগন্নাথপুর উপজেলার ১৭টি মাদ্রাসার মধ্যে কোন প্রতিষ্ঠানে এবার জিপিএ ৫ নেই।
জিপিএ ৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদেরকে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন মহলের পক্ষ থেকে যারা অান্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন, বাংলাদেশের ২ বারের শ্রেষ্ঠ অধ্যক্ষ লে. কর্ণেল সৈয়দ অালী অাহমদ (অব.), কবি ও গবেষক দীনুল ইসলাম বাবুল চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা অাওয়ামীলীগের অন্যতম সদস্য ও জগন্নাথপুর উপজেলার সাবেক সভাপতি মো. নুরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, অাওয়ামীলীগ নেতা অালহাজ্ব মোহাম্মদ অাবুল হাসান চেয়ারম্যান, অাল ইসলাহর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, সৈয়দপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ মাওলানা সৈয়দ রেজওয়ান অাহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা ইমরান অাহমদ, জগন্নাথপুর উপজেলা অাওয়ামীলীগের প্রচার সম্পাদক হাজি অাব্দুল জব্বার, জগন্নাথপুর জমিয়ত নেতা মাওলানা হাসমত উল্লাহ খান, অাওয়ামী যুবলীগ জগন্নাথপুর উপজেলার সাধারণ সম্পাদক অাবুল হোসেন লালন, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-অাহবায়ক অাবুল হাশিম ডালিম, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সিরিয়র সহ-সভাপতি অাব্দুল ওয়াহিদ, সৈয়দপুর অাদর্শ কলেজের অধ্যক্ষ এডভোকেট মো. অাব্দুর রহমান, বাংলাদেশ মানবাধিকার কমিশন জগন্নাথপুর উপজেলা সেক্রেটারি বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী হাজি সোহেল অাহমদ খান টুনু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ইয়াকুব মিয়া, সাংবাদিক মাসুম অাহমদ, প্রভাষক জাহিদ হাসান, জগন্নাথপুর উপজেলা যুবদল নেতা সমাজকর্মী রাসেল বক্স, জগন্নাথপুর পুর্ব তালামিযের সেক্রেটারি হাফিজ শাহঅালম, ছাত্রদল নেতা তানভির অাহমদ তামিম, সহ জগন্নাথপুরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও শিক্ষকবৃন্দ।
নেতৃবৃন্দ অভিনন্দন বার্তায়, কৃতি ছাত্র-ছাত্রীদেরকে অান্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।





























