বিশ্বনাথে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত
- Update Time : ০৫:৪২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৮
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা :: সিলেটের বিশ্বনাথে সড়ক দূর্ঘটনায় তানজিম আহমদ (৮) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। গত রোববার দুপুরে বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ-লামাকাজী সড়কের রায়পুর নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
সে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামের বুলবুল হোসেনের পুত্র ও বিশ্বনাথ উপজেলার নোয়ারাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র।
জানা গেছে, তানজিম আহমদ বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে তার নানার বাড়িতে থেকে স্থানীয় নোয়ারাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পড়ালেখা করে আসছিলো। প্রতিদিনের ন্যায় বিদ্যালয়ে যাওয়ার গত রোববার সে বাড়ি থেকে বের হয়। দুপুর ১২টায় বিশ্বনাথ-লামাকাজী সড়কের রায়পুর নামক স্থানে পৌছা মাত্র বিশ্বনাথ থেকে লামাকাজীগামী একটি সিএনজি অটোরিক্সা (সিলেট-থ ১১-৫৬১০) তাকে ধাক্কা দিয়ে একটি গাছের সাথে চাপা দিলে সে গুরুত্ব আহত হয়।
এসময় স্থানীয় লোকজন অটোরিক্সাটি আটক করেন এবং তানজিম আহমদকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করেন। এরপর সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেল ৫টায় সে মৃত্যুবরণ করে।
ময়নাতদন্ত শেষে সোমবার (২৬ ফেব্রুয়ারি) বাদ মাগরিব তানজিম আহমদের দাফন সম্পন্ন করা হয়েছে বলে তার মামা নাছির খান জানিয়েছেন।



























