০১:৪৩ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জগন্নাথপুরে নদী ভাঙনের কবলে মাজার, স্লুইচ গেইট নির্মাণের দাবি

  • Update Time : ১০:৪৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারি ২০১৮
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

মো.শাহজাহান মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে নদী ভাঙনের কবলে পড়েছে একটি মাজারসহ গ্রামীন রাস্তা। নদী ভাঙন থেকে রক্ষা পেতে স্লুইচ গেইট নির্মাণের দাবিতে ফুসে উঠেছেন এলাকাবাসী। জানাগেছে, জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের বড়ফেছি মোকামের ঢালা নামক নদীর ভাঙন বেড়েই চলেছে। ইতোমধ্যে নদী ভাঙনের কবলে পড়ে একটি মাটির গ্রামীন রাস্তা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে একটি মাজার সহ স্থানীয় জনবসতি। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সরজমিনের দেখা যায়, নদী পাড়ে থাকা একটি গ্রামীন রাস্তা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে হযরত শাহজালাল (র.) এর অন্যতম সফর সঙ্গী হযরত শাহ হাফেজ ফছিহ্ (র.) এর মাজার শরীফ। ইতোমধ্যে মাজারের সামনের অংশ ভেঙে নদীতে তলিয়ে গেছে। এ সময় মাজার পরিচালনা কমিটির সভাপতি মুজিবুর রহমান মুরাদ, সহ-সভাপতি ইন্তাজ মিয়া, সাধারণ সম্পাদক মইনুল হাসান মইন, কোষাধ্যক্ষ শাহ খায়রুল ইসলাম মেম্বার, আশরাফুল ইসলাম সেলিম, যুগ্ম-সম্পাদক শামীম আহমদ, হান্নান মিয়া ও মাজারের খাদেম কবিরুল হাসান নানু সহ এলাকাবাসী জানান, প্রতি বছর উক্ত মোকামের ঢালার মুখে মৌসুমি হাওর রক্ষা বেড়িবাধের কারণে দিনদিন নদী ভাঙনের তীব্রতা বাড়ছে। নদী ভাঙনে রাস্তা বিলীন হওয়ায় জন ভোগান্তি বেড়েছে। সেই সাথে মাজার সহ জনবসতি হুমকির মুখে রয়েছে। এছাড়া এ মোকামের ঢালা দিয়ে পানি ঢুকে নলুয়ার হাওর সহ অন্যন্য হাওর তলিয়ে যায়। তারা বলেন, নদী ভাঙন থেকে রক্ষা পেতে হলে মোকামের ঢালার মুথে একটি স্লুইচ গেইট নির্মাণ করতে হবে। তা হলে অত্র অঞ্চলের মানুষ নদী ভাঙন থেকে রক্ষা পাবে। নিরাপদ হবে হাওর। তা না হলে ভয়াবহ নদী ভাঙনের কবলে পড়ে স্থানীয়রা সর্বহারা হওয়ার আশঙ্কা রয়েছে। তাই মোকামের ঢালা নামক নদীর মুখে জরুরী ভিত্তিতে একটি স্লুইচ গেইট নির্মাণ ও বিলীন হয়ে যাওয়া রাস্তাটি আবার নির্মাণ করতে তারা সরকারের উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে নদী ভাঙনের কবলে মাজার, স্লুইচ গেইট নির্মাণের দাবি

Update Time : ১০:৪৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারি ২০১৮