সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- Update Time : ০১:১২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারি ২০১৮
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে ছাত্রদলের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১জানুয়ারি সোমবার বিকেলে প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে আলোচনাসভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অাব্দুল হক কামালীর সভাপতিত্বে ও অধুদ কামালীর পরিচালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-অাহবায়ক হাজী সোহেল আহমদ খান টুনু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য এস. এম. লিখছন খান, উপজেলা ছাত্রলল নেতা বাবুল খান মুন্না, সৈয়দ এনাম হোসেন, মিছবাহ কামালী, সৈয়দপুর শাহারপাড়া ইউপি ছাত্রদল নেতা হাজী আবুবকর কামালী, সৈয়দ হাম্মাদ, এনাম হোসেন, সিদ্দিকুর, আসিকুর কামালী, সাজিদুর, শাওন কামালী, জাহিদুর, নোমান, নাজিম উদ্দিন, জুনেদ, মাহিদ, মাহবুব কামালী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি




























