সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের প্রতিনিধি সভা ও বিজয় সমাবেশ
- Update Time : ০৮:১৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আগামী ২০ জানুয়ারীর সম্মেলনকে সফল করার লক্ষ্যে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে প্রতিনিধি সভা ও বিজয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩০ ডিসেম্বর শরিবার বিকেলে স্হানীয় সৈয়দপুর বাজারে ইউনিয়ন স্বেচ্চাসেবকলীগের আহবায়ক সৈয়দ ছানু মিয়ার সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সৈয়দ আহমদ হোসেন তানিন ও আমিনুর রহমান কামালীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য সৈয়দ ছাবির মিয়া, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মাস্টার, সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বকুল, উপজেলা আওয়ামীলীগ নেতা ও কলকলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হাশিম, সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র, কার্যনির্বাহী কমিটির সদস্য ও পাটলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আংগুর মিয়া,সদস্য নুরুল ইসলাম,সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক তাজ উদ্দিন আহমদ, পৌর আওয়ামীলীগের সদস্য সচিব কাউন্সিলর আবাব মিয়া ও উপজেলা আওয়ামীলীগ নেতা ও আব্দুস সামাদ আজাদ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক শাহীন তালুকদার। সভায় কোরআন তেলাওয়াত করেন হাফিজ নাঈম আহমদ। সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক হাবিবুর রহমান হাবিব। বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক ছালিক আহমদ পীর। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ডাঃ সিদ্দিকুর রহমান,জামাল হোসেন, ছাদেকুর রহমান ছাদ,শেখ মামুন হোসেন, আনোয়ার কোরেশী,হোসাইন আহমদ টিটু, মকছুদুল হক, জয়নুল আহমদ কোরেশী, সেলিম মিয়া, জহুর মিয়া,আমিনুল ইসলাম, হাজী আকমল হোসেন, জাহাঙ্গীর আলম,সোনা মিয়া, জিয়াউর রহমান জিয়া,ফারুক আলী, আক্তার হোসেন, শামীম আহমদ, আক্তার হোসেন তালুকদার, শাহানুল হক, মাছুম আহমদ,কয়েছ আহমদ,শাহ শাহিন, ছাত্রলীগ নেতা হুমায়ুন খাঁন, হাসানুর রহমান হাসান,মোঃ আলী হায়দার, সাহিন মিয়া সুমন, সৈয়দ হাবিল ও তামিম আহমদ প্রমুখ।




























