জগন্নাথপুরে বিএনপির দু’গ্রুপের সমাবেশকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা
- Update Time : ১০:৫০:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে বিএনপির দু’গ্রুপের সমাবেশকে কেন্দ্রে করে চলছে উত্তেজনা। উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যােগে অাগামিকাল ৩০ জানুয়ারি শনিবার সোনাতনপুর বাজারে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে অালোচনা সভার অায়োজন করিলে অপর গ্রুপও ওই দিন একই স্হানে একই সময়ে একই কর্মসূচি নিয়ে অালোচনা সভার ঘোষণা দিলে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এক পক্ষ প্রশাসনের সহযোগিতা চেয়েছেন বলে জানা গেছে। অপর পক্ষ কৌশলে অনুষ্ঠান করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
অাগামিকাল ৩০ জানুয়ারি শনিবার বিকেলে একই স্হানে একই সময়ে ইউনিয়ন বিএনপির উভয় গ্রুপের উদ্যােগে সোনাতনপুর বাজারে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে অালোচনা সভা ডাকায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
উভয় গ্রুপ একে অপরকে ছাড় দিতে নারাজ, সভা করতে উভয় গ্রুপই অটল-অবিচল। এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সভাকে কেন্দ্রে করে যেকোন সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে বলে অাশংকা করছেন স্হানীয়রা।




























