জগন্নাথপুরে এক্সিম ব্যাংকের ১১৮ তম শাখার উদ্বোধন
- Update Time : ০৮:৩২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
মো.শাহজাহান মিয় :: সুনামগঞ্জের জগন্নাথপুরে এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড এক্সিম ব্যাংক এর ১১৮ তম শাখা’র উদ্বোধন হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর পৌর শহরের পৌর পয়েন্ট এলাকায় ব্যারিস্টার মির্জা আবদুল মতিন মার্কেটের দ্বিতীয় তলায় এক্সিম ব্যাংক জগন্নাথপুর শাখার উদ্বোধন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ড. মোহাম্মদ হায়দার আলী মিয়ার সভাপতিত্বে এবং বৈশাখি টেলিভিশনের সিনিয়র নিউজ প্রেজেন্টার লতিফুল মতিন মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এক্সিম ব্যাংকের পরিচালক ও নাসা গ্রুপের উপদেষ্টা লে. কর্ণেল (অব.) সিরাজুল ইসলাম বীর প্রতীক (বার)।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এক্সিম ব্যাংকের চেয়ারম্যানের বেয়াই জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুল হাসিম, চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী সুফি মিয়া ও লন্ডন আ.লীগের সভাপতি নুরুল হক লালা মিয়া। গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফিজ মুহিবুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ইকড়ছই সিনিয়র মাদ্রাসার পিন্সিপাল মাওলানা ছমির উদ্দিন।
এ সময় সুনামগঞ্জ জেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আ.লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন, যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, উপজেলা বিএনপির সভাপতি শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, মির্জা অাবুল কাশেম স্বপন, শাহেদ আহমদ, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ রেজওয়ান আহমদ, জগন্নাথপুর উপজেলা প্রেসকাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক ছালিক আহমদ পীর, ব্যবসায়ী ডা. শশী কান্ত গোপ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আজমল হোসেন মিঠু সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে লে. কর্ণেল (অব.) সিরাজুল ইসলাম বীর প্রতীক (বার) বলেন, শরীয়াহ সম্মত পদ্ধতিতে এক্সিম ব্যাংক পরিচালিত হয়ে থাকে। শতভাগ গ্রাহক সেবা নিশ্চিতের লক্ষে স্বচ্ছতা ও দক্ষতার সাথে ব্যাংকের বিশাল জনশক্তি কাজ করছে।




























