১১:০৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৪
- Update Time : ০৯:২১:১০ অপরাহ্ন, রবিবার, ২৪ ডিসেম্বর ২০১৭
- / ৮ বার নিউজটি পড়া হয়েছে
অাফজাল মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুরে হত্যা মামলার আসামি সহ বিভিন্ন মামলার ৪ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। জানাগেছে. গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের পৃথক দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি সহ ৪ আসমিকে গ্রেফতার করা হয়। এ সময় হত্যা মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ভূক্ত পলাতক আসামি খলিলুর রহমানকে গ্রেফতার করা হয়। সে জগন্নাথপুর উপজেলার (কুড়িহাল) গ্রামের মৃত সমুজ আলীর ছেলে। এছাড়া বিভিন্ন মামলার পলাতক আসামি রাজা মিয়া, ইছাক আলী ও হেপি বেগম সহ আরো ৩ জনকে গ্রেফতার করে রোববার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।





























