জগন্নাথপুর বাজারের ব্যবসায়ীকে মামলা দিয়ে হয়রানীর ঘটনায় প্রতিবাদের ঝড়
- Update Time : ০১:০০:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭
- / ০ বার নিউজটি পড়া হয়েছে
অাফজাল মিয়া :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী জগন্নাথপুর সদর বাজারের স্বনামধন্য নিরীহ ব্যবসায়ী ও উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের বাসিন্দা ওয়াহিদুর রহমানকে (প্রকাশ) অযথা মিথ্যা মামলা দিয়ে হয়রানীর ঘটনায় বাজারের ব্যবসায়ী সহ জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সেই সাথে সর্বত্র বইছে প্রতিবাদের ঝড়। জানাগেছে, মজিদপুর গ্রামের রফিক মিয়া ও একই গ্রামের ব্যবসায়ী ওয়াহিদুর রহমানের ছোট ভাই ছাত্রলীগ নেতা এমদাদুর রহমান সুমনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ ও মামলা-মোকদ্দমা চলছে। এসব ঘটনার সাথে নিরীহ ব্যবসায়ী ওয়াহিদুর রহমান কোন ভাবেই জড়িত নয়। এরপর ও অযথা হয়রানী করার জন্য মামলাবাজ রফিক মিয়া ব্যবসায়ী ওয়াহিদুর রহমান (প্রকাশ) সহ ৯ জনকে আসামি করে গত ৩ ডিসেম্বর সুনামগঞ্জ আদালতে একটি ১০৭ ধারা মামলা করেন। এ খবর ছড়িয়ে পড়লে ব্যবসায়ী মহল সহ সর্বস্তরের জনতার মধ্যে ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষে প্রেসক্লাব সভাপতি ডা.নয়ন রায়, সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, জগন্নাথপুর পত্রিকার সম্পাদক মুহাম্মদ ইয়াকুব মিয়া, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া, শিক্ষক রুহুল আমিন, মাওলানা মুহি উদ্দিন মিসবাহ, শহিদুল ইসলাম, নোমান আহমদ সাদি, শফিক উদ্দিন, ব্যবসায়ী বাচ্চু কুমার গোপ, কিশোর মিশ্র, ইসহাক আলী নিকসন, জাকিরুল ইসলাম, সমাজকর্মী রবিউল ইসলাম রাহেল ও জালাল আহমদ প্রমূখ।
বিবৃতিদাতারা তদন্তক্রমে উক্ত হয়রানী মূলক মিথ্যা মামলা থেকে নিরীহ ব্যবসায়ী ওয়াহিদুর রহমান প্রকাশ সহ মামলার সকল আসামিকে নিঃশর্ত মুক্তি দিয়ে মামলাবাজ রফিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।




























