০৯:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মানুষের আস্থা অর্জনে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড বাড়ানোর তাগিদ- সিলেটে জামায়াত আমির

  • Update Time : ০৯:৫৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে তাদের প্রয়োজনকে গুরুত্ব দিতে হবে। সামাজিক ও মানবিক কর্মকাণ্ড বাড়ানোর মাধ্যমে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করতে হবে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সিলেট মহানগর জামায়াত আয়োজিত দুই দিনব্যাপী রুকন (সদস্য) শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এসব কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, সংগঠনের দায়িত্বশীলদের মানবিক গুণাবলি ও নৈতিক মানে নিজেদের উন্নত করতে হবে। পাশাপাশি দায়িত্ব পালনের জন্য যোগ্যতা, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বাড়াতে হবে। মানুষের সঙ্গে সম্মানজনক আচরণের মাধ্যমে তাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার ওপরও গুরুত্ব দেন তিনি। তিনি বলেন, সংগঠনের প্রতিটি পর্যায়ে দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। মানুষের প্রয়োজনকে নিজেদের প্রয়োজন হিসেবে বিবেচনা করে সামাজিক ও মানবিক কাজে আরও সক্রিয় হতে হবে।

জামায়াত আমির বলেন, সুশাসন প্রতিষ্ঠায় আল্লাহর বিধানকে অনুসরণ করতে হবে। মানুষের সঙ্গে আচরণের ক্ষেত্রে তাদের মর্যাদা রক্ষা করা জরুরি। সম্মান দিয়ে কথা বলা এবং মানুষের পাশে দাঁড়ানোই জনসম্পৃক্ততা বাড়ানোর অন্যতম মাধ্যম।

আর্থিক বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অবৈধভাবে অর্থ উপার্জনের চিন্তা থেকেও বিরত থাকতে হবে। ব্যবসা-বাণিজ্যসহ সব ধরনের লেনদেনে স্বচ্ছতা বজায় রাখতে হবে এবং হারাম থেকে নিজেদের মুক্ত রাখতে হবে।

পারিবারিক জীবনে মা-বাবার সঙ্গে সদাচরণের ওপর গুরুত্ব দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, মাকে সম্মান করতে গিয়ে স্ত্রী বা শ্বশুর-শাশুড়ির প্রতি অসম্মান করা যাবে না। পরিবারের প্রত্যেক সদস্যের অধিকার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে।

সন্তানদের প্রতিও কোমল ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি। সন্তান ভুল পথে গেলেও তাকে অভিশাপ না দিয়ে তার হেদায়েতের জন্য দোয়া করার পরামর্শ দেন। একই সঙ্গে সন্তানদের অধিকার রক্ষায় অন্যের হক নষ্ট না করার এবং ছেলেমেয়ের মধ্যে বৈষম্য না করার কথা বলেন তিনি।

আগামী দিনের দায়িত্ব পালনে দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা তুলে ধরে জামায়াত আমির বলেন, সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়াতে হবে। নিয়মিত জ্ঞানচর্চা, আত্মশুদ্ধি ও প্রশিক্ষণের মাধ্যমে নৈতিক ও সাংগঠনিক মানোন্নয়ন করতে হবে। স্থানীয় নির্বাচনসহ ভবিষ্যতের বিভিন্ন দায়িত্ব পালনে যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে প্রস্তুতি নেওয়ার কথাও বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম দায়িত্বশীলদের নিয়মিত প্রশিক্ষণ, আত্মশুদ্ধি ও জ্ঞানচর্চার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি বর্তমান নেতৃত্বের বিকাশের সঙ্গে নতুন নেতৃত্ব তৈরির ওপরও জোর দেন তিনি।

মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর সঞ্চালনায় শিক্ষাশিবিরে আরও বক্তব্য রাখেন জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমির হাফিজ মিফতাহুদ্দীন ও ড. নুরুল ইসলাম বাবুল।

উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান, মহানগর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী, অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, উপাধ্যক্ষ আব্দুস শাকুর ও মাওলানা আব্দুল মুকিতসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শিক্ষাশিবিরে সিলেট মহানগরীর রুকনরাও অংশ নেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মানুষের আস্থা অর্জনে সামাজিক ও মানবিক কর্মকাণ্ড বাড়ানোর তাগিদ- সিলেটে জামায়াত আমির

Update Time : ০৯:৫৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬