০১:০১ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আগামী নির্বাচনে দেশের বাইরেও ভোটকেন্দ্র হতে পারে: অর্থমন্ত্রী

  • Update Time : ১০:০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: আগামী নির্বাচনে দেশের বাইরে অবস্থানরত বাংলাদেশিদের ভোটাধিকারের জন্য ভোটকেন্দ্র করা হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, আমরা যুক্তরাজ্য, উত্তর আমেরিকার দুই-একটি জায়গা, মধ্যপ্রাচ্যের সৌদি আরব অথবা মালয়েশিয়ায় আগামী জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্র করতে পারি। বুধবার বঙ্গবন্ধু জাতীয় সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় উন্নয়নে অনিবাসী বাংলাদেশিদের অংশগ্রণ’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে তিনি এ কথা বলেন। ইউএনডিপির সহায়তায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে বিভিন্ন বক্তব্যের প্রেক্ষিতে অর্থমন্ত্রী বলেন, এ ধরনের ভোটকেন্দ্র করার জন্য খুব বেশি অর্থের প্রয়োজন হবে না, খুব কঠিন কাজও হবে না। চার-পাঁচটি ভোটকেন্দ্র করাই যায়, বিষয়টি আমি নোট নিচ্ছি এবং আগামী নির্বাচনকে সামনে রেখে উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, আমাদের প্রবাসীদের এমনিতেই ভোটাধিকার রয়েছে। যাদের নাম ভোটার তালিকায় নেই তারা দেশে আসলে তালিকাভুক্ত করা হবে। ইআরডি সচিব কাজী শফিকুল আযমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. নমিতা হালদার, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেম ‘জাতীয় উন্নয়নে প্রবাসীদের অংশগ্রহণ: কৌশল এবং চ্যালেঞ্জ সামনের পথ চলা’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন। এতে তিনি উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১ কোটি বাংলাদেশি রয়েছে। এরমধ্যে প্রায় ২৪ লাখ মানুষ বিভিন্ন দেশে স্থায়ীভাবে বসবাস করছে। তিনি প্রবাসীদের বিভিন্ন ধরনের প্রণোদনা এবং প্রতিবছর প্রবাসী পদক দেওয়ারও প্রস্তাব করেন। এসব বিষয়ে অর্থমন্ত্রী বলেন, আমরা ইতোমধ্যেই কয়েকটি খাতে প্রণোদনা দিয়ে আসছি। যদিও তা এডহক ভিত্তিতে দেওয়া হচ্ছে।
এখানে ক্লিক করে শেয়ার করুণ

আগামী নির্বাচনে দেশের বাইরেও ভোটকেন্দ্র হতে পারে: অর্থমন্ত্রী

Update Time : ১০:০৭:৩২ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০১৭