১০:১৩ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দুই কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭

  • Update Time : ০৮:৩৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে
জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: লবণ বোঝাই ট্রাকে করে ইয়াবা পাচারের সময় প্রায় দুই কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭।
বুধবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহাসড়কের পটিয়া শান্তির হাট এলাকায় লবণ বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন- ট্রাক চালক রমজান আলী (৩৪) ও হেলপার মিজানুর রহমান। তাদের দুইজনের বাড়ি রাজশাহী জেলায়। পটিয়া থানার ওসি নিয়ামত উল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব-৭ এর একটি টিম লবণ বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৬ হাজার ৪শ’ পিস ইয়াবা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ১ কোটি ৮২ লাখ টাকা। ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় র‌্যাব-৭ এর ডিএডি অমল চন্দ্র বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
এখানে ক্লিক করে শেয়ার করুণ

দুই কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭

Update Time : ০৮:৩৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭