স্টাফ রিপোর্টার :: জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ও নৌকা প্রতীক পেলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আকমল হোসেন।
সোমবার রাতে গনভবনে আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের সভায় আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ মনোনয়ন চুড়ান্ত করা হয়।
প্রথমবারের মতো উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করতে তদবিরে ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগ সহ-সভাপতি হরমুজ আলী, জগন্নাথপুর উাজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ, আওয়ামীলীগ নেতা মিন্টুর ঞ্জন ধর।
সর্বশেষ উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেনের ভাগ্যেই জুটে আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা।


























