০৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মিরপুর স্টেডিয়াম থেকে ৭৫ জুয়ারি আটক

  • Update Time : ০৭:০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

জগন্নাথপুর পত্রিকা ডেস্ক :: ১০ থেকে ১২ জন ভারতীয় ও ৬৫ জন বাংলাদেশি বাজিকরকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে আটক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এন্টি কারাপশন ইউনিট ও সিকিউরিটি বিভাগ। এমনই তথ্য জানালেন বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) গভর্নি কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। তিনি বলেন, ‘আমরা স্টেডিয়াম থেকে ক্রিকেট নিয়ে জুয়া খেলার সময় বাজিকরকে আটক করেছি। এর মধ্যে ৬৫ জন লোকাল ও ১০ থেকে ১২ জন রয়েছে ভারতীয়। কিন্তু বাংলাদেশে আইনে বাজিকরদের আটক করার পর মামলা করা কোন সুযোগ না থাকায় আমরা তাদের ছেড়ে দিতে বাধ্য হয়েছি। তবে তাদের চিহ্নিত করে রেখেছি। যেন পরে তারা স্টেডিয়ামে আর কোন দিন প্রবেশ করতে না পারে।’
ক্রিকেট নিয়ে জুয়ার বিষয় গোটা পৃথিবীতে আলোচিত। সেই তালিকা থেকে বাদ নেই বাংলাদেশর নামও। বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়াার লীগের (বিপিএল) আসর শুরু হলেই এ জুয়া নিয়ে চলে নানা আলোচনা-সমালোচনা। যে কারণে গেল কয়েকটি আসরে বিপিএল গভর্নিং কাউন্সিল ও বিসিবি বেশ সজাগ এ জুয়া ঠেকাতে। সদ্য বাড্ডায় বিপিএল নিয়ে জুয়ার কারণে নড়েচড়ে বসেছে বিসিবিও। যে কারণে প্রতিদিনই বিপিএলে দর্শক হিসেবে মাঠে আসাদের উপর নজর রাখার কড়া ব্যবস্থা করা হয়। খেলা দেখার সময় স্মার্ট ফোনে ক্রিকেট নিয়ে বাজি ধরা সময় তাদের চিহ্নিত করে আটক করে মাঠ থেকে বের করে দেয়া হয়েছে। তবে বাজিকরদের সংখ্যাটা কম নয়। বিপিএল গভর্নিং কাউন্সিলের তথ্য অনুসারে দেশি-বিদেশী মিলিয়ে প্রায় ৭৫ জন হবে। সুত্র: মানবজমিন

এখানে ক্লিক করে শেয়ার করুণ

মিরপুর স্টেডিয়াম থেকে ৭৫ জুয়ারি আটক

Update Time : ০৭:০৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭