জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী যাদের নাম শােনা যাচ্ছে
- Update Time : ০১:৫৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারি ২০১৭
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :: জগন্নাথপর উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে, আগামী ৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ দিন নির্ধারণ করা হয়েছে।
মনোনয়ন পত্র বাছাই ১০ ফেব্রুয়ারি, ১৭ ফেব্রুয়ারি প্রার্থীতা প্রত্যাহার ও ভোট গ্রহণের দিন ৬ মার্চ নির্ধারণ করা হয়।
প্রবাসি অধ্যাসিত জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তাঁরা হলেন,
জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সেক্রেটারী অাবুল হোসেন লালন, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান, সাবেক সহ-সভাপতি অামেরিকা প্রবাসি লিটন অাহমদ তালুকদার, যুক্তরাজ্য প্রবাসী জুয়ায়ের অাহমদ, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম অাহবায়ক হাজি সোহেল অাহমদ খান টুনু, ইউরোপ জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা জয়নাল অাবেদীন, বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফিজ জয়নুল ইসলাম।
প্রার্থীদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের সমর্থকরা প্রচারনা চালাচ্ছেন।



















