প্রধানমন্ত্রীর জন্মদিনে যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি
- Update Time : ০৮:২৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / ৮ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে সিলেটের গোলাপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে উপজেলা যুবদল। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় ফুলবাড়ি ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ ও ফুলবাড়ি দক্ষিণপাড়ায় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন নেতাকর্মীরা। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহানুর আহমদের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফুলবাড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আশরাফুজ্জামান ফয়সল, সাধারণ সম্পাদক রেজোয়ান আহমদ, সাংগঠনিক সম্পাদক কয়ছর আহমদ, উপজেলা যুবদল নেতা এম জুবায়ের ও শিপন আহমদ, পৌর যুবদল নেতা আক্তার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মাজেদ আহমদ, যুবদল নেতা লায়েছ আহমদ, হোসেন আহমদ, জুয়েল আহমদ ও তারেক আহমদসহ স্থানীয় নেতাকর্মীরা। আয়োজকরা জানান, বৃক্ষরোপণ কর্মসূচি শুধু নির্দিষ্ট কয়েকটি স্থানে সীমাবদ্ধ থাকবে না। পর্যায়ক্রমে গোলাপগঞ্জ উপজেলার প্রতিটি ইউনিয়নের সবকটি ওয়ার্ডে গাছের চারা রোপণ করা হবে। তারা আরও জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য সবুজ ও সুন্দর পরিবেশ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।




























