০১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
- Update Time : ১১:০৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে আদালতের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামের আনফর আলীর ছেলে রাব্বি মিয়াকে গ্রেফতার করা হয়। তিনি কোম্পানীগঞ্জ থানার মামলা নং-২০, তারিখ ১৮/১২/২০২০, সিআর-২৫০/২০২০, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার টেবিল ২৪(ক) অনুযায়ী সাজাপ্রাপ্ত আসামি।
জগন্নাথপুর থানা পুলিশ জানায়, শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামি রাব্বি মিয়াকে পুলিশ প্রহরায় সুনামগঞ্জের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।




























