শান্তিগঞ্জে ‘সবার জন্য প্রত্যাশা’ সামাজিক সংগঠনের কার্যালয় উদ্বোধন
- Update Time : ০১:১০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
- / ২ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের শান্তিগঞ্জে ‘সবার জন্য প্রত্যাশা’ সামাজিক সংগঠনের নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সামাজিক উন্নয়ন, মানবিক কর্মকাণ্ড ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যয়ে সংগঠনটির এ নতুন কার্যালয় চালু করা হয়। রোববার (১ নভেম্বর) বিকেল ৩টায় শান্তিগঞ্জ বাজারের সমবায় মার্কেটের দ্বিতীয় তলায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি সাদিকুর রহমান ছাদিকের সভাপতিত্বে এবং সিনিয়র সদস্য জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যারিস্টার আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ভূইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মুজিব আহমেদ, প্রচার সম্পাদক সেলিম আহমেদ ও ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আবু বক্কর সিদ্দিকী। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের ইতিবাচক পরিবর্তন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সামাজিক সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীল কার্যক্রমের মাধ্যমে ‘সবার জন্য প্রত্যাশা’ সামাজিক সংগঠনটি এলাকার মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। নতুন কার্যালয় উদ্বোধনের মধ্য দিয়ে সংগঠনটির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা করেন।




















