জগন্নাথপুরে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার- ৩
- Update Time : ০৪:৩৭:০০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, জগন্নাথপুর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও (চন্ডী হেদায়েতপুর) গ্রামের মৃত আছির উল্লাহর ছেলে রোকন মিয়া (২৪) ও একই গ্রামের জামাল হোসেনের ছেলে সুহেল মিয়া (২০)-কে গ্রেফতার করে। তাঁরা দুজনই একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
অপরদিকে, পুলিশের আরেকটি দল পৃথক অভিযান চালিয়ে উপজেলার পাটলী ইউনিয়নের হামিদপুর গ্রামের মৃত কাপ্তান আলীর ছেলে মো. আলী হোসেন (৪৭)-কে গ্রেফতার করে। তিনি জগন্নাথপুর থানার এফআইআর নং-৬, তারিখ ৮ নভেম্বর ২০২৬ এবং জিআর নং-১৮৯-এর মামলার আসামি। জগন্নাথপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত তিন আসামিকে বুধবার (১১ নভেম্বর) বিকেলে পুলিশি প্রহরায় সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।



























