জগন্নাথপুর থানার ভেতরে মসজিদ নির্মাণের জোর দাবি
- Update Time : ১২:১৯:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
- / ৩ বার নিউজটি পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার নবনির্মিত ভবন প্রাঙ্গণে একটি মসজিদ নির্মাণের জোর দাবি জানিয়েছেন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও সচেতন মহল। নামাজ আদায়ের সুবিধার্থে থানার ভেতরে উপযুক্ত স্থানে একটি মসজিদ নির্মাণের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন তাঁরা। জানা গেছে, জগন্নাথপুর থানার পুরোনো ভবনের অভ্যন্তরে নামাজ আদায়ের জন্য একটি মসজিদ ছিল। তবে সম্প্রতি নবনির্মিত থানা ভবন নির্মাণের সময় সেখানে মসজিদের ব্যবস্থা রাখা হয়নি। ফলে থানায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্য, থানা-সংশ্লিষ্ট কাজে আসা মুসল্লি এবং সেবাগ্রহীতাদের নামাজ আদায়ে ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। জগন্নাথপুর থানার অভ্যন্তরে একটি মসজিদ নির্মাণের জোরালো দাবি জানিয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির নেতা ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট জিয়াউর রহীম শাহীন। এ দাবির পক্ষে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের মতামত তুলে ধরেন। এদিকে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও সচেতন মহলের মতে, একটি থানায় পুলিশ সদস্যদের পাশাপাশি প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে সাধারণ মানুষ যাতায়াত করেন। তাঁদের মধ্যে অনেকেই নিয়মিত নামাজ আদায় করেন। এ অবস্থায় থানার অভ্যন্তরে খালি জায়গায় একটি মসজিদ নির্মাণ করা হলে পুলিশ সদস্য, মুসল্লি ও সাধারণ মানুষের জন্য নামাজ আদায় সহজ হবে। তাঁরা আরও বলেন, ধর্মপ্রাণ মানুষের নামাজ আদায়ের সুবিধা নিশ্চিত করতে থানার মতো গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে একটি মসজিদ থাকা প্রয়োজন। তাই বিষয়টি মানবিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে জগন্নাথপুর থানার ভেতরে দ্রুত একটি মসজিদ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন তাঁরা।



























