জগন্নাথপুরে ইয়াবাসহ একজন ও হত্যা মামলার আসামিসহ গ্রেফতার- ২
- Update Time : ০৯:১২:২৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে ২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন এবং হত্যা মামলার এজাহারনামীয় একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোখলেছুর রহমানের নির্দেশনায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, জগন্নাথপুর থানার এসআই বিন আমিন ও এসআই অনিক পালের নেতৃত্বে পুলিশের পৃথক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কয়েস নেওয়াজের ছেলে মো. সায়েম মিয়া (২৯)-কে ২৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
অপরদিকে, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও (চণ্ডী হেদায়েতপুর) গ্রামের আবুল কাসেমের ছেলে দুখু মিয়া (২২)-কে হত্যা মামলার এজাহারনামীয় আসামি হিসেবে গ্রেফতার করা হয়। জগন্নাথপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই আসামিকে রোববার (৮ নভেম্বর) বিকেলে পুলিশ প্রহরায় সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।



























