সড়ক দুর্ঘটনায় তুহিন নিহত
- Update Time : ০৯:০১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
- / ১৪ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তুহিন আহমদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলে থাকা অপর আরোহী জাবের আহমদ(২৫)। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা বাইপাস সড়কের সাউথ সুরমা সিএনজি ফিলিং স্টেশনের কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত তুহিন আহমদ বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের বরকতপুর গ্রামের দলা মিয়ার ছেলে। গুরুতর আহত জাবের আহমদ স্থানীয় নশিওরপুর গ্রামের জমির আলীর ছেলে।জানা যায়, শুক্রবার সকালে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে দক্ষিণ সুরমা বাইপাস সড়কের সাউথ সুরমা সিএনজি ফিলিং স্টেশনের কাছে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তুহিন আহমদকে মৃত ঘোষণা করেন। অপর আহত জাবের আহমদকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত দুই মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তুহিন আহমদকে মৃত ঘোষণা করেন এবং জাবের আহমদকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আরও জানান, নিহত তুহিন আহমদের মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।




























