১২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে জুয়েলার্সের দোকানে দুঃসাহসিক চুরি, ২৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট

  • Update Time : ০৮:৪২:১২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ৬ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর বাজারে একটি জুয়েলার্সের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকান থেকে স্বর্ণ ও রৌপ্যের অলঙ্কারসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানিয়েছেন দোকানমালিক। এ ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সোমবার (১২ অক্টোবর) ভোরে জগন্নাথপুর বাজারের বণিক মার্কেটে অবস্থিত ‘মা জুয়েলার্স’ নামের দোকানে এ চুরির ঘটনা ঘটে।

জানা যায়, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে চোরেরা বণিক মার্কেটের প্রধান গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ‘মা জুয়েলার্স’-এর তালা ভেঙে দোকানে থাকা স্বর্ণ, রৌপ্য ও অন্যান্য মূল্যবান অলঙ্কার চুরি করে নিয়ে যায়। দোকানটির স্বত্বাধিকারী পার্থ বণিক জানান, চুরির খবর পেয়ে দোকানে ছুটে এসে তিনি সবকিছু এলোমেলো অবস্থায় দেখতে পান। এ সময় দোকান থেকে স্বর্ণ ও রৌপ্যের অলঙ্কারসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে তিনি জানান। এ ঘটনায় চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন পার্থ বণিক। এদিকে, চুরির খবর পেয়ে জগন্নাথপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে জুয়েলার্সের দোকানে দুঃসাহসিক চুরি, ২৫ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট

Update Time : ০৮:৪২:১২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬