জগন্নাথপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত
- Update Time : ০৭:৪৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
- / ৫ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মঙ্গলবার (৬ অক্টোবর) প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো, মহসীন উদ্দিন, জগন্নাথপুর থানার চার্জ ইনচার্জ (ওসি) নুর হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা সাদ মাস্টার, বিএনপি নেতা এমএ মুকিত, লুৎফুর রহমান চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, পাইলগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজমুদ্দিন, জগন্নাথপুর উপজেলা বিএনপি নেতা আবদুস সোবহান, জগন্নাথপুর পৌর বিএনপি এম এ মতিন, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম প্রমূখ। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




























