০৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের বিয়ের ৪ মাস পর নববধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

  • Update Time : ০২:৪১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ১ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: পরিবারের অমতে প্রেমের সম্পর্কের টানাপোড়েন পেরিয়ে হয়েছিল বিয়ে। কিন্তু বিয়ের মাত্র চার মাস পার হতেই ফারিয়া সুলতানা ইমতি (১৮) নামের এক তরুণী নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের পূর্ব বৈরাগ গ্রামের ‘আমিরের বাড়ি’ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ফারিয়া সুলতানা ইমতি বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকার আবদুল ছত্তারের মেয়ে। চার মাস আগে পরিবারের অমতে পূর্ব বৈরাগ এলাকার মোহাম্মদ হাসানের (২৫) সঙ্গে তার বিয়ে হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে পরিবারের সদস্যরা ডাকাডাকি ও চিৎকার শুরু করেন। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং পরে ঘরের দেয়াল ভেঙে ঝুলন্ত অবস্থায় ফারিয়াকে উদ্ধার করেন। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাছির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং ঘটনার রহস্য উদঘাটনে ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী মোহাম্মদ হাসানকে পুলিশ হেফাজতে নেয়। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ফারিয়ার স্বামী দীর্ঘদিন ধরে বেকার ছিলেন। গত শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও ঝগড়া হয়। স্বামী হাসানের দাবি, পারিবারিক কলহ ও অভিমানে তিনি ঘরের লোহার অ্যাঙ্গেলের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

প্রেমের বিয়ের ৪ মাস পর নববধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

Update Time : ০২:৪১:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬