০৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শান্তিগঞ্জে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন

  • Update Time : ০৪:১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • / ১৩ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে আইএফআইসি ব্যাংক পিএলসি পাগলা বাজার উপশাখা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার পাগলা বাজারে এই আয়োজন করে ব্যাংকটি। আলোচনা সভায় সভাপতিত্ব করেন- পাগলা বাজারের ব্যবসায়ী ও পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের প্রাক্তন সদস্য হাবিবুর রহমান। পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের প্রভাষক ইয়াকুব শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মেম্বার ও সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আনছার উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে আনছার উদ্দিন বলেন, আইএফআইসি ব্যাংক গ্রাহকদের কথা মাথায় রেখে সব সময় যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করে থাকে। আমরা মনে করি, অনলাইন সেবায়ও এই ব্যাংকটি অপ্রতিরোধ্য। আমাদের এলাকায় আইএফআইসি ব্যাংক ভালো সেবা দিয়ে যাচ্ছে। পঞ্চাশ বছরে পদার্পণ করায় ব্যাংকটিকে শুভেচ্ছা জানান তিনি। তিনি বলেন, আমি মনে করি গ্রাহকদের প্রতি আইএফআইসি ব্যাংকের রেসপন্স খুব বেশি। এটি অবশ্যই ইতিবাচক। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য দেন আইএফআইসি ব্যাংক সুনামগঞ্জ শাখার সেকেন্ড ম্যানাজার আশফাকুল আলম, পাগলা বাজারের ব্যবসায়ী ময়না মিয়া, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষানুরাগী সদস্য তেরাব আলী, পাগলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, ব্যবসায়ী শাহ আলম, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক সাইফুল ইসলাম, গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরান ও ব্যবসায়ী সাইদুর রহমান নিশাত।

এসময় উপস্থিত ছিলেন- পাগলা বাজারের প্রবীণ ব্যবসায়ী গঙ্গেশ রায়, ব্যবসায়ী জালাল উদ্দিন মিন্টু, মোশাররফ হোসেন, মাছুম আহমদ, মাও. ইমরান আহমেদ, জুসেল আহমদ, ফয়সাল আহমদ, রূপক পাল, ঝলক দে, বিমল তালুকদার, আজাদ হোসেন, লাভলু দেব, তৌফিকুল ইসলাম, হাফিজুর রহমান, জাকির হোসেন, শিউলি আক্তার ও ইউনুছ আলী নোমান সহ আরো অনেকে। সব শেষে ব্যাংকটির উত্তরোত্তর উন্নতি কামনা করে মোনাজাত পরিচালনা করেন কান্দিগাঁও কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম হাফিজ মাও. আনোয়ার হোসেন। পরে কেক কেটে ৫০ বছর পূর্তি উদযাপন করেন আমন্ত্রিত অতিথিরা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শান্তিগঞ্জে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন

Update Time : ০৪:১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬