০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

  • Update Time : ০৪:০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুর, লুটপাট ও দখলচেষ্টার ঘটনায় তীব্র সমালোচনার মুখে থাকা বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদে গিয়ে তিনি নিজেই পদত্যাগপত্র জমা দেন। এর আগে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ ওঠায় মিষ্টিকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর, লুটপাট ও দখলচেষ্টার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, দেশীয় অস্ত্র ও ভারী যন্ত্রপাতি নিয়ে প্রায় ২০০ জনের একটি দল সেখানে হামলা চালিয়ে একটি টিনশেড ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেয়। এছাড়া চিকিৎসা সরঞ্জাম, ওষুধ, টিকা ও নগদ অর্থসহ বিভিন্ন মালামাল লুট করা হয়। হামলাকারীরা যাওয়ার আগে স্বাস্থ্যকেন্দ্রের জায়গায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর সাইনবোর্ড টাঙিয়ে দেয়। স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মীর নাম এই ঘটনায় উঠে এসেছে, যাদের অনেকেই এলাকায় ফেরদৌসী আহমেদ মিষ্টির ঘনিষ্ঠ বলে পরিচিত। জানা যায়, রাড্ডা সেন্টারের জমি সমমনা দোকানদার সমবায় সমিতির নামে বরাদ্দের জন্য ২০০৬ সালে গৃহায়ণ ও গণপূর্ত কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছিল এবং সেই সময় সমিতির সভাপতি হিসেবে মিষ্টির স্বাক্ষর ছিল। তবে বর্তমানে ওই সমিতির সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন তিনি। পাশাপাশি রাড্ডা সেন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনায় নিজের সম্পৃক্ততার অভিযোগও অস্বীকার করেছেন এই সংসদ সদস্য। এ ঘটনায় বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, তদন্তে যার সম্পৃক্ততাই পাওয়া যাক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। এর পরদিনই এই পদত্যাগের ঘটনা ঘটল। এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। একই সঙ্গে ঢাকা মহানগর উত্তর যুবদল ও ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটিও বিলুপ্ত করা হয় এবং বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের ১৪ নেতাকর্মীকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

উল্লেখ্য, পদত্যাগী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি প্রয়াত বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর ছোট বোন এবং তার স্বামী প্রয়াত সাইদুর রহমান নিউটনও বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭৪ সাল থেকে মিরপুরের সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে আসা রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে এই বর্বরোচিত হামলার ঘটনায় দেশজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

Update Time : ০৪:০৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬