জগন্নাথপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- Update Time : ০৭:০৩:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / ১২ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দাশনোয়াগাঁওয়ে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়। চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুলের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাখেন জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিটু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুনুর রশিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাঠকর্মী আনোয়ার হোসেন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. দুধু মিয়া, যুগ্ম-আহ্বায়ক ডা. রাজা মিয়া, ইউনিয়ন বিএনপি সদস্য সিরাজুল কালা, আব্দুল হক টুনু, ইউনিয়ন যুবদল নেতা আব্দুল আলী। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।




























