০২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে পণ্ড, বরের বাবাকে জরিমানা

  • Update Time : ১২:২৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: হবিগঞ্জের মাধবপুরে প্রশাসনের হস্তক্ষেপে একটি বাল্যবিয়ে বন্ধ হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কি গ্রামে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায়। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই গ্রামে একটি বিয়ের আয়োজন চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানে বর ও কনের জন্মনিবন্ধন সনদ যাচাই-বাছাই করা হয়। এতে দেখা যায়, বিয়ের জন্য নির্ধারিত আইনগত বয়স কোনো পক্ষেরই হয়নি। এরপর ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক বিয়ের আয়োজন পণ্ড করে দেন। বাল্যবিয়ের আয়োজন করায় বরের বাবাকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বর ও কনে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না—এমন শর্তে উভয় পক্ষের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৈত্রী রায় বলেন, ‘বাল্যবিয়ে একটি সামাজিক অপরাধ। এটি প্রতিরোধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। সমাজ থেকে বাল্যবিয়ে নির্মূল করতে আমাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।’ অভিযান পরিচালনার সময় স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে পণ্ড, বরের বাবাকে জরিমানা

Update Time : ১২:২৩:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬