০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে রানীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জলিলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

  • Update Time : ১১:১২:৪২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / ১০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বর্তমান প্যানেল চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী বিএনপি নেতা আব্দুল জলিলের সমর্থনে রানীগঞ্জ বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) বিকেল ৩টায় রানীগঞ্জ বাজারে এ গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। গণসংযোগকালে চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আব্দুল জলিল বলেন, রানীগঞ্জ ইউনিয়নে শিক্ষা, চিকিৎসা, রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়ন নিশ্চিত করে একটি আধুনিক ইউনিয়ন গড়ে তুলতে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে রানীগঞ্জ ইউনিয়নের মানুষ উন্নয়নবঞ্চিত। ইউনিয়নবাসীকে উন্নয়নের আলোর মুখ দেখাতে এবং রানীগঞ্জ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করতে তিনি ইউনিয়নবাসীসহ সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। গণসংযোগ ও লিফলেট বিতরণকালে অপর চেয়ারম্যান পদপ্রার্থী ফখরুল ইসলামের সঙ্গে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল জলিল কোলাকুলি করেন। এ সময় ফখরুল ইসলাম বলেন, নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, তাকে সবাই ঐক্যবদ্ধভাবে নির্বাচিত করবে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল ছায়াদ, আব্দুস সালাম, চানু মিয়া, ওয়াহিদুর রহমান, আলাল মিয়া, মিজান মিয়া, আশিক মিয়া, মারুফ আহমদ, আল আমিন, জহির উদ্দিন, জুবের আহমদ, আছকির মিয়া, বাদশা মিয়া, লুদু মিয়া, জামাল মিয়া, মকছুদ মিয়াসহ শতাধিক সমর্থক।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে রানীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী জলিলের গণসংযোগ ও লিফলেট বিতরণ

Update Time : ১১:১২:৪২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬