০৪:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি

  • Update Time : ০৯:১৬:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / ১০ বার নিউজটি পড়া হয়েছে

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত ৭৮ জন শিক্ষক-শিক্ষিকাকে আনুষ্ঠানিকভাবে বরণ করেছে উপজেলা সহকারী শিক্ষক সমিতি। বুধবার (৭ অক্টোবর) বিকেলে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ নূরুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. রুহুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা ছাদ মাস্টার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুল আলম, জগন্নাথপুর পৌর বিএনপি’র আহ্বায়ক সালাহ উদ্দিন মিঠু, ইউপিইটিসি’র ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবীব, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম রাব্বি জাহান এবং সহকারী শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আলমগীর হোসেন। শুরুতে সমিতির নেতৃবৃন্দ নবাগত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে শিক্ষকদের বরণ করল সহকারী শিক্ষক সমিতি

Update Time : ০৯:১৬:২৮ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬