জগন্নাথপুর মিরপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা সুহেলের সমর্থনে মতবিনিময়
- Update Time : ০৬:৩৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / ১ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা এম এম সুহেলের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টায় মিরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাউর কাপন গ্রামের হাজি আসমত উল্লার বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এলাকার বিশিষ্ট সমাজসেবক আকবর উল্লাহ মুতাওয়াল্লীর সভাপতিত্বে ও হাফিজ খলিলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা এম এম সুহেল। বক্তব্যে এম এম সুহেল বলেন, মিরপুর ইউনিয়নবাসীর সার্বিক উন্নয়নে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে মিরপুর ইউনিয়নবাসীর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মাঠে কাজ করছেন। তিনি আরও বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা মোহাম্মদ কয়ছর আহমদ এমপির উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী মিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি এলাকার সন্তান হিসেবে সকলের সমর্থন, আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। চেয়ারম্যান পদপ্রার্থী এম এম সুহেলের সমর্থনে অনুষ্ঠিত নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য মিরাজ আলী, কারি আফিজ উল্লাহ, নিশিকান্ত দাশ, মিরপুর স্কুলের শিক্ষক লিটন দাশ, নানু মিয়া, সিরাজুল ইসলাম। এ সময় এলাকার বিশিষ্ট মুরব্বি সিরাজ আলী, জফু দাশ, দিপন পাল, আনছার আলী, আশির মিয়া, আমিরুল ইসলাম, হাফিজ আতাউর রহমান, বাদশা মিয়া, আলতাব উদ্দিন, হিরন মিয়া, ছামির আলী, আফজল হোসেন, আব্দুর রহমান, মাশুক মিয়া, সেবু মিয়া, ফরহাদ মিয়া, মিজান মিয়া, জহিরুল ইসলাম সহ বিপুলসংখ্যক মানুষ চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা এম এম সুহেলের সমর্থনে উপস্থিত ছিলেন।


















