০২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে শাকসু নির্বাচন ও হলে সিট বণ্টনসহ শাবিপ্রবি শিবিরের পাঁচ দাবি

  • Update Time : ০৯:০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / ৫ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আয়োজন এবং হলে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় সিট বণ্টনসহ পাঁচ দফা দাবি জানিয়েছে ইসলামী ছাত্রশিবির।বুধবার (৭ অক্টোবর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় এ সংবাদ সম্মেলন করে এ দাবি জানায় শাবিপ্রবি ছাত্রশিবির। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাবিপ্রবি ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদুল ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর প্রথম বর্ষ থেকেই শিক্ষার্থীদের হলে থাকার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু বর্তমানে ফাঁকা সিটে নিয়মতান্ত্রিক বণ্টন না করে দলীয় রেফারেন্সে শিক্ষার্থী তোলা হচ্ছে। আমরা পূর্বেও শাহপরাণ হলে ছাত্রদল নেতাদের সিট বরাদ্দের অভিযোগ দেখেছি। মুজাহিদুল ইসলাম বলেন, ছাত্রদল নিয়মবহির্ভূতভাবে সিট নিয়ে নিজেদের দায় ছাত্রশিবিরের ওপর চাপানোর ঘৃণ্য চেষ্টা চালাচ্ছে। ছাত্রশিবির কখনো প্রশাসনের কারও কাছে সিটের জন্য তদবির করেনি। ছাত্রদলকে এই মিথ্যাচারের রাজনীতি থেকে বিরত থাকার আহ্বান জানাই। শাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, শাকসু নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হওয়া সত্ত্বেও বিএনপি ও ছাত্রদলের বাধার কারণে সাধারণ শিক্ষার্থীরা গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। শাকসুর দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের সঙ্গে সাক্ষাতের সময় চাইলে তিনি অপারগতা প্রকাশ করেন, অথচ তিনি ছাত্রদলকে ঠিকই সাক্ষাতের সময় দিচ্ছেন এবং তাদের দলীয় প্রোগ্রামে প্রশাসনিক নিয়ম ভেঙে উপস্থিত থাকছেন। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল পেজকে ছাত্রদলের কর্মসূচির প্রচারমাধ্যম হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমরা প্রশাসনকে রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করে আন্দোলনরত সব পক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে অনতিবিলম্বে শাকসু বাস্তবায়নের স্পষ্ট রোডম্যাপ ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানাচ্ছি। চলমান প্রকল্প ও ক্যাম্পাসের সমস্যা নিয়ে মুজাহিদুল ইসলাম বলেন, উন্নয়ন কার্যক্রমের অনিয়ম খতিয়ে দেখতে নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে অবিলম্বে নির্মাণসামগ্রীর মান যাচাই করে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। এছাড়া হলে খাবারের নিম্নমান, ওয়াই-ফাইয়ের ধীরগতি এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তাহীনতা ও পরিবহন সংকট দূর করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সংবাদ সম্মেলনে শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা তুহিন, অফিস সম্পাদক শাকিল মাহমুদ ও প্রচার সম্পাদক রেজা-ই-রাব্বি সাফওয়ান উপস্থিত ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে শাকসু নির্বাচন ও হলে সিট বণ্টনসহ শাবিপ্রবি শিবিরের পাঁচ দাবি

Update Time : ০৯:০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬