০৩:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

  • Update Time : ০৩:২৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সাতগাও ইউনিয়নের লচনা এলাকায় সাতগাঁও হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ভৈরবগঞ্জ বাজারের মাজদিহি এলাকার অমৃত সিংয়ের ছেলে জয় সিং (২৩)। নিহত অপর দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রের বরাতে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের মিরপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আলম এশিয়া পরিবহন একটি যাত্রীবাহী বাস লচনা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি সিএনজিকে সজোরে ধাক্কা দিলে অটোরিকশায় থাকা তিনজন গুরুতর আহত হয়। দুর্ঘটনায় অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় বলে জানা গেছে।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাভীদ রাইয়ান বিন শহিদ জানান, রাত ৯টার দিকে তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল সাতগাঁও হাইওয়ে থানার ওসি মামুনুর রহমান জানান, দুর্ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। বাকি দু’জনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পুলিশ জানায়, মরদেহগুলো বর্তমানে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হলে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Update Time : ০৩:২৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬