০৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পলাতক আসামী গ্রেফতার
- Update Time : ০৮:২৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
- / ৭ বার নিউজটি পড়া হয়েছে
ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ :: সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শফিকুল ইসলামের নির্দেশে আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার করেছে পুলিশ।
জগন্নাথপুর থানার এএসআই এখলাছুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন জয়নগর গ্রামের মৃত ছাদ্দক মিয়ার ছেলে আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ময়নুল মিয়া (৩১)-কে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত পলাতক আসামী ময়নুল মিয়াকে আজ রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।




























