০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকদের ঈদ উৎসব ভাতা কবে হচ্ছে, জানা গেল

  • Update Time : ০৬:৫৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
  • / ০ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার উৎসব ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। চলতি সপ্তাহের শেষ দিকে অথবা আগামী সপ্তাহের শুরুতে এই ভাতা ছাড় হতে পারে বলে জানা গেছে। রোববার (১৭ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের একটি সূত্র গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, ঈদ উৎসব ভাতার জন্য মোট ৩ লাখ ৯১ হাজার ৮৯ জন শিক্ষক-কর্মচারীর তালিকা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এর মধ্যে স্কুল পর্যায়ের শিক্ষক-কর্মচারী রয়েছেন ৩ লাখ ৩ হাজার ১৬৪ জন এবং কলেজ পর্যায়ে রয়েছেন ৮৭ হাজার ৯২৫ জন।

মাউশির এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘চলতি সপ্তাহের শেষ দিকে অথবা আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক-কর্মচারীরা ঈদ উৎসব ভাতা পাবেন।’

প্রতি বছর ঈদুল আজহা ও ঈদুল ফিতর উপলক্ষে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সরকার উৎসব ভাতা প্রদান করে থাকে। এবারও নির্ধারিত সময়ের মধ্যেই ভাতা পরিশোধের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

শিক্ষকদের ঈদ উৎসব ভাতা কবে হচ্ছে, জানা গেল

Update Time : ০৬:৫৬:২৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬