০৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বনাথে ৭৫ বছর বয়সী বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চায় পরিবার

  • Update Time : ০১:০৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / ২ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেটের বিশ্বনাথ উপজেলায় আলতাব আলী (৭৫) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) দুপুর ২টা থেকে তিনি নিখোঁজ রয়েছেন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পায়নি পরিবার। নিখোঁজ আলতাব আলী বিশ্বনাথ উপজেলার তেঘরী নোয়াগাঁও গ্রামের মৃত আজমান আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে আলতাব আলী উপজেলার লামাকাজী ইউনিয়নের দিঘলী দত্তপুর গ্রামের আশিক আলী লন্ডনীর বাসা থেকে প্রধান সড়কের উদ্দেশ্যে বের হন। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি। সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে পরিবারে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজের সময় তাঁর পরনে ছিল গোলাপি রঙের ফতুয়া। কোনো সহৃদয় ব্যক্তি যদি এই বৃদ্ধের সন্ধান পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, তবে অনুগ্রহপূর্বক পরিবারের পক্ষ থেকে দেওয়া মুঠোফোন নম্বরে (০১৭১৫-৫১৯১৭১) যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

বিশ্বনাথে ৭৫ বছর বয়সী বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চায় পরিবার

Update Time : ০১:০৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬