০৩:১০ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • Update Time : ০১:৩৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / ৭ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেটের গোলাপগঞ্জে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বিকেলে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে গোলাপগঞ্জ সরকারি এমসি একাডেমি মাঠে এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় গোলাপগঞ্জ সবুজ সংঘ একাডেমি ৩-০ গোলের ব্যবধানে দক্ষিণ সুরমা সাহার ফুটবল একাডেমিকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, উপজেলা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সাকিল আহমদ, গোলাপগঞ্জ প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক অলিউর রহমান তামিম, প্রকাশনা সম্পাদক সাকেল উদ্দিন, গোলাপগঞ্জ যুব হকি ক্লাবের সহ-সভাপতি জহির রায়হান, সাবেক ফুটবলার সালাউদ্দিন আহমদ ও নাজিম আহমদ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফয়েজ আহমদ এবং উপজেলা যুবদলের সাবেক সদস্য রাজন আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রীড়ামোদী দর্শকরা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Update Time : ০১:৩৩:৩১ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬