০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে সাবেক ইউনিয়ন জামায়াত সভাপতির মৃত্যুতে উপজেলা জামায়াতের শোক

  • Update Time : ০৬:০০:২২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • / ৬ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন জামায়াতের সাবেক সভাপতি, শ্রীধরপাশা গ্রামের বাসিন্দা লুংফুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখা। রোববার (৮ নভেম্বর) এক শোকবার্তায় জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুংফুর রহমান ও উপজেলা সেক্রেটারি মাওলানা আফজল হোসাইন মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম লুংফুর রহমান ইসলামী আন্দোলনের একজন একনিষ্ঠ সৈনিক ছিলেন। আন্দোলনকে মঞ্জিলে পৌঁছানোর লক্ষ্যে তিনি আমৃত্যু দাওয়াতি কাজের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এলাকায় তিনি অত্যন্ত সুপরিচিত ও সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। সবার কাছে গ্রহণযোগ্য এই ব্যক্তির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। নেতৃবৃন্দ আরও বলেন, তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। তাঁরা মহান আল্লাহর কাছে মরহুমকে ক্ষমা করে তাঁর প্রতি রহমত বর্ষণ এবং জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করার দোয়া করেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

জগন্নাথপুরে সাবেক ইউনিয়ন জামায়াত সভাপতির মৃত্যুতে উপজেলা জামায়াতের শোক

Update Time : ০৬:০০:২২ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬