০৪:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সড়ক দূর্ঘটনায় বিশ্বনাথের যুবক নিহত
- Update Time : ০২:০৮:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০১৭
- / ৬ বার নিউজটি পড়া হয়েছে
ডেস্ক রিপোর্ট :: সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমা উপজেলার অতিরবাড়ি নামক স্থানে দূর্ঘটনায় বিশ্বনাথের জাবের আহমদ (১৯) নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টায় এ দূঘটনাটি ঘটে। নিহত জাবের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের হাজী আব্দুল মছব্বিরের পুত্র।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, জাবের আহমদ মোটরসাইকেল যোগে সিলেট শহর থেকে বাড়িতে ফেরার পথে এই দূঘর্টনাটি ঘটে। ঘটনাস্থলেই জাবেরের মৃত্যু হয়। তবে জাবের এর সঙ্গে আর কে ছিলো এবং কিভাবে দূর্ঘটনাটি ঘটেছে তা জানা যায়নি।





























