০৪:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় পুলিশ কনষ্টেবল নিহত

  • Update Time : ০৫:২৪:১৮ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯
  • / ৪ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সোমবার মোটরসাইকেল দুর্ঘটনায় আমিরুল ইসলাম (২৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন ঝিনাইদহের ছালাভরা নামক স্থানে। যশোরের ঝিকরগাছা উপজেলার বাসিন্দা আমিরুল সদর উপজেলার কাতলামারী পুলিশ ক্যাম্পে কর্মরত ছিলেন।

তার পুলিশ পরিচিতি নং বিডি-৯৪১২১৬৩৮০৭। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের ছালাভরা নামক স্থানে মোটরসাইকেল ও একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন।

কাতলামারী পুলিশ ক্যাম্পের তদন্ত কর্মকর্তা ওয়াজেদ আলী জানান, সোমবার সকালে সিসি নিয়ে আমিরুল ইসলাম রেশন তুলতে ঝিনাইদহ পুলিশ লাইনসে যায়। কিন্তু ছালাভরা নামক স্থানে কি জন্য গেল তা তিনি বলতে পারেননি। ধারণা করা হচ্ছে সোমবার সকালে ঝিনাইদহ পুলিশ লাইনস থেকে রেশন তুলে তিনি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিলেন।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সড়ক দুর্ঘটনায় পুলিশ কনষ্টেবল নিহত

Update Time : ০৫:২৪:১৮ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০১৯