০২:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে তাইজুলের ঘূর্ণিতে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

  • Update Time : ১২:৩৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
  • / ৩ বার নিউজটি পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট :: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে চতুর্থ দিন শেষে চালকের আসনে টাইগাররা। পাকিস্তানের সামনে ৪৩৭ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়ে বাংলাদেশ এখন জয়ের থেকে মাত্র ৩ উইকেট দূরে। অন্যদিকে, ম্যাচ বাঁচাতে বা জিততে শেষ দিনে পাকিস্তানের প্রয়োজন আরও ১২১ রান। মঙ্গলবার (১৯ মে) ৪৩৭ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৩১৬ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে। দিনের শুরুতেই পাকিস্তানি ওপেনারদের ওপর চাপ সৃষ্টি করেন বাংলাদেশি বোলাররা। দলীয় ২৭ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। নাহিদ রানার বলে ৬ রান করে মেহেদী মিরাজের হাতে ধরা পড়েন আব্দুল্লাহ ফজল। এরপর আজান আওয়াইসকেও (২১) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মিরাজ।

তৃতীয় উইকেটে বাবর আজম ও শান মাসুদ ৯২ রানের জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেন। তবে ৪৭ রান করা বিপজ্জনক বাবর আজমকে লিটন দাসের ক্যাচে পরিণত করে সাজঘরে পাঠান স্পিনার তাইজুল ইসলাম। দ্রুতই সৌদ শাকিলকে (৬) ফেরান নাহিদ রানা। এক পর্যায়ে ১৫১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে পাকিস্তান। ষষ্ঠ উইকেটে মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা ১৩৪ রানের বিশাল পার্টনারশিপ গড়ে বাংলাদেশকে রক্তচক্ষু দেখান। তবে দিনের শেষভাগে আবারও ত্রাতা হয়ে আসেন তাইজুল ইসলাম। ৭১ রান করা সালমান আগাকে বোল্ড করে এই ব্রেক-থ্রু এনে দেন তিনি। পরের ওভারেই হাসান আলীকে শূন্য রানে ফিরিয়ে পাকিস্তানকে ম্যাচ থেকে প্রায় ছিটকে দেন এই বাঁহাতি স্পিনার।

দিন শেষে মোহাম্মদ রিজওয়ান ১৩৪ বলে ৭৫ রানে অপরাজিত থেকে একাই লড়াই চালিয়ে যাচ্ছেন। তাঁর সঙ্গী সাজিদ খান অপরাজিত আছেন ৮ রানে। বাংলাদেশের বোলারদের মধ্যে তাইজুল ইসলাম একাই নিয়েছেন ৪টি উইকেট। তরুণ পেসার নাহিদ রানা শিকার করেছেন ২ উইকেট। এর আগে, প্রথম ইনিংসে বাংলাদেশের ২৭৮ রানের জবাবে পাকিস্তান ২৩২ রানে অলআউট হয়। এরপর দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিমের দুর্দান্ত সেঞ্চুরিতে ৩৯০ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। পঞ্চম দিনে বাংলাদেশের লক্ষ্য থাকবে দ্রুত বাকি ৩ উইকেট তুলে নিয়ে সিরিজ নির্ধারণী এই ম্যাচে ঐতিহাসিক জয় ছিনিয়ে আনা।

এখানে ক্লিক করে শেয়ার করুণ

সিলেটে তাইজুলের ঘূর্ণিতে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

Update Time : ১২:৩৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬