শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে পুষ্টি মেলা
- Update Time : ০৩:৫৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / ৩৭ বার নিউজটি পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক :: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬ উপলক্ষে এফ্যারটস ফর রুরাল এডভ্যান্সমেন্ট (ইরা) কর্তৃক বাস্তবায়িত, মিউচুয়াল লার্নিং ফর ইমপ্রুভিং হেলথ এন্ড নিউট্রিশন সিনারিও প্রকল্পের আয়োজনে, পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য এবং পুষ্টি খাতে নেপাল ও বাংলাদেশের অভিজ্ঞতা বিনিময় ও পিছিয়ে পড়া জনগোষ্টির স্বাস্থ্য ও পুষ্টির উন্নয়নের উদ্দশ্যে এই মেলা অনুষ্ঠিত হয়। সোমবার (১৮ মে) সকালে উপজেলার শিমুলবাক ইউনিয়নের সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে পুষ্টি মেলা উদ্বোধন করেন, সুনামগঞ্জ বারটান এর সহকারী বৈজ্ঞানিক, রাশেদুল ইসলাম। পুষ্টি মেলা উদ্বোধন অনুষ্ঠানে সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমেদের সভাপতিত্বে, ইরা’র মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন অফিসার মো. ফজলুল করিমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, শিমুলবাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান শাহীন। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, শান্তিগঞ্জ ৫০ শয্যা হাসপাতালের মেডিকেল অফিসার ডা.ফারজানা এবং ডা. মাহমুদুল হাসান বিপ্লব। বক্তারা বলেন, এনজিও সংস্থা ‘ইরা’ সুনামগঞ্জ জেলায় খুব ভালো কাজ করছে। মানুষের জীবন মান উন্নয়নে এই সংস্থাটির ভূমিকা অপরিসীম। সুনামগঞ্জে বিশুদ্ধ পানির যে সংকট দেখা দিয়েছে আমরা চাই এই সংকট এনজিও সংস্থা ইরা সমাধান করুক। সরকারের পাশাপাশি এনজিও সংস্থাগুলো কাজ করলে মানুষের এই সংকট দ্রুত সমাধান হনে। এ সময় পুষ্টি মেলায় সাতগাঁও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থানীয় শাক-সবজী, ফলমূল সহ পুষ্টি সমৃদ্ধ খাবারের ৫টি স্টলের মাধ্যমে অংশগ্রহণ করে এবং রচনা ও চিত্রা অংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্বাস্থ্য এবং পুষ্টি বিষিয়ে পিছিয়ে পড়া জনগোষ্টির মাঝে ব্যাপক সচেতনতামুলক কর্মসূচি নেওয়ার প্রয়োজন বলে বক্তা গন মনে করেন।


























